আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বসতে জাজেস কমপ্লেক্সে আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২০:৩৬

জাজেস কমপ্লেক্সের সামনে আইনমন্ত্রী আনিসুল হকের গাড়ি

অধস্তন আদালতের বিচারকদের নীতিমালা সংক্রান্ত গেজেট প্রকাশের ব্যাপারে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করতে রাজধানীর হেয়ার রোডের জাজেস কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে জাজেস কমপ্লেক্সে এসে পৌঁছান তিনি।

আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, গেজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক বিচারপতিদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।

অন্য এক সূত্রে জানা যায়, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছুটিতে যাওয়া ও পরে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব বিষয় নিয়ে প্রথমবারের মতো আলোচনা করতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসছেন আইনমন্ত্রী।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেন। অন্যদিকে, ছুটিতে থাকা অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা।

 

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি