রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করবেন।

আগামী সপ্তাহে ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি।

এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘ফ্রান্স প্রথম থেকেই রোহিঙ্গা ইস্যুতে তৎপর এবং জোরালো ভাষায় কথা বলছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোঁ তার ভাষণে রাখাইনে গণহত্যা চলছে বলে জানিয়েছিলেন।’

নিরাপত্তা পরিষদেও ফ্রান্স রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অন্য সদস্যদের সঙ্গে জোরালো বক্তব্য রেখেছে। ফ্রান্সের পক্ষ থেকে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উত্থাপন করা হবে বলেও আশা করা হচ্ছে, জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘ফ্রান্সের একটি কোম্পানি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট তৈরি করছে এবং শিডিউল পাওয়া সাপেক্ষে মার্চে উৎক্ষেপণ হবে বলে আমরা আশা করছি। এছাড়া, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় প্রকল্প করার জন্য ফ্রান্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং এ বিষয়েও আলোচনা হবে।’

তিনি জানান, ইস্টার্ন রিফাইনারির প্রথম প্রকল্পটি ১৯৬৫ সালে ফ্রান্স তৈরি করেছিল।সেটি এখনও চলমান আছে।

অারও পড়ুন: 

বেফাকে আর্থিক অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের