‘যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটি বেছে নেবো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩১

গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন (ছবি: ফোকাস বাংলা)
আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের দলীয় ভাবনা জানতে চাইলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ শত ফুল ফুটতে দিন।’
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর উপলক্ষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সমকাল সম্পাদক গোলাম সরওয়ারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমকাল সম্পাদক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, দেশে এখন নির্বাচনের মৃদুমন্দ হাওয়া বইতে শুরু করেছে। প্রতিটি আসনে একাধিক প্রার্থী নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিচ্ছেন। এ অবস্থায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কী?
এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটাই কথা, শত ফুল ফুটতে দিন। আওয়ামী লীগ একটি বড় দল। এখানে অনেক নেতা আছেন দেশজুড়ে। তাদের সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। তবে এদের মধ্য থেকে যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটি আমরা বেছে নেবো।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম