২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপনির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১২:৪০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৪০

সিইসির সংবাদ সম্মেলন

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন হবে। এছাড়া একই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হবে। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা একথা জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।
দুই সিটির ভোটার ও ভোটকেন্দ্রের তথ্য তুলে ধরে সিইসি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনের ৫৪টি ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৩৪৯, ভোটকক্ষ সাত হাজার ৫১৬টি, মোট ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০। আর উত্তর সিটি করপোরেশনের ১৮টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪।

অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশনে ১৮টি ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্র ২৩৩টি, ভোটকক্ষ এক হাজার ২৪০টি, মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৪১০।
সিইসি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসি’র যুগ্ম সচিব আবুল কাশেম এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার, কমিশনের ভারপ্রাপ্ত সচিব ও দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
খালেদা জিয়ার মামলা: আগে পর্যবেক্ষণ, পরে কর্মসূচি

/ইএইচএস/এসএনএইচ/টিআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি