তদন্ত শুরু রবিবার, ইউএস-বাংলার পাইলট ও বিমানের তথ্য চেয়েছে নেপাল

চৌধুরী আকবর হোসেন
১৭ মার্চ ২০১৮, ২৩:৫৩আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১০:২৮




 নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হচ্ছে রবিবার। এদিকে, ইউএস-বাংলার বিমান, পাইলট ও কো-পাইলট সংক্রান্ত সব তথ্য চেয়েছে নেপাল। এসব তথ্য নিয়ে তদন্ত কাজে যোগ দিতে রবিবার সকালে বাংলাদেশ থেকে যাচ্ছেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে নেপাল থেকে পাইলটের লগবুক, পাইলট লাইসেন্স, কো-পাইলটের ফ্লাইংয়ের অনুমতির বিষয়সহ বিমানের ক্রয়, মেরামত সংক্রান্ত অন্য সব তথ্য চেয়েছে নেপাল।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, শনিবার সকালে সিভিল এভিয়েশন অথরিটির প্রধান কার্যালয়ে দুর্ঘটনার তদন্ত বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এএআইজি-বিডি প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ, সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবিরসহ এএআইজ  সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার তদন্তে নেপালের সিভিল এভিয়েশনের তদন্ত দলের সঙ্গে যুক্ত হচ্ছে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। ইতোমধ্যে তাদের নামের তালিকাও নেপালে পাঠানো হয়েছে। তদন্ত কাজে যোগ দিতে রবিবার সকালে বাংলাদেশে থেকে যাচ্ছেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। বাকি সদস্যরা পরবর্তী সময়ে নেপালে যাবেন। এছাড়াও ইউএস-বাংলার ড্যাস-৮-কিউ-৪০০ বিমানের নির্মাতা প্রতিষ্ঠান কানাডার বোম্বারডিয়ারের দুই সদস্য গত মঙ্গলবার কাঠমান্ডু গেছেন। নেপালে রয়েছে বিমানটির ব্ল্যাকবক্স। ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারে সময় প্রতিনিধি রাখার বিষয়ে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে এএআইজি-বিডি প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোন তদন্তে অনেক বিষয় প্রয়োজন। তদন্ত কাজে যেসব তথ্য প্রয়োজন, সেসব বিষয় চেয়েছে নেপাল। তদন্তের জন্য আমি সেসব তথ্য নিয়ে নেপাল যাচ্ছি। আগামীকাল (রবিবার) সকালে নেপালে যাচ্ছি। বাংলাদেশের বাকি সদস্যরা পরে যেকোনও সময় যুক্ত হতে পারেন।
প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন। এর মধ্যে ২৬ আরোহী বাংলাদেশি।

 

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম