ফ্লাইট নম্বর ৬১-২৬৪০

উদিসা ইসলাম
১৯ মার্চ ২০১৮, ১৩:৫৬আপডেট : ২০ মার্চ ২০১৮, ০৯:১৬

বিমান বাহিনীর কার্গো ফ্লাইট ৩০৩১ এ করে দেশে আনা হচ্ছে ২৩ বাংলাদেশির মরদেহ নতুন দেশ ঘোরার নেশায়, অবসর কাটাতে, মধুচন্দ্রিমায়, অফিস বা ব্যবসার কাজে এরকমই নানা উদ্দেশ্য নিয়ে ভিনদেশে গিয়েছিলেন তারা। এই এক সপ্তাহের মধ্যে সবার হয়তো নিজের ঠিকানায় ফিরে আসারও কথা ছিল। তবে এখন ফিরছেন লাশ হয়ে। নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে আজ সোমবার (১৯ মার্চ) ঢাকায় আনা হচ্ছে ২৩ জনের মরদেহ। তাদের কফিন বাংলাদেশ বিমানবাহিনীর যে বিমানে আনা হচ্ছে তার নম্বর ৬১-২৬৪০।

৬৭ জন যাত্রী ও চার ক্রু নিয়ে গত ১২ মার্চ বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিমান। মারা যান ৪৯ জন। বিমানে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৬ জন। তাদের মধ্যে ২৬ জন নিহত ও ১০ জন আহত হন। নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ যার লাশ শনাক্ত হয়েছে, সেই নজরুল ইসলামের লাশ দেশে আসবে আগামী বুধবার। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, বাকি দুই জন পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরে দেশে ফেরত পাঠানো হবে। বিমান বাহিনীর কার্গো বিমান ৬১-২৬৪০

এদিকে আজ  সোমবার (১৯ মার্চ) সকালে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে নেপাল কর্তৃপক্ষ। এরপর কাঠমান্ডুতে উপস্থিত আত্মীয়-স্বজন এবং দূতাবাস কর্মীরা মিলে নিহতদের জানাজা পড়েন।  কফিনে আপনজনের নাম লেখা দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

বিমান বাহিনীর কার্গো বিমান ৬১-২৬৪০ দেশে ফিরছে লাশ নিয়ে, আর ইউ-এস বাংলার বিমান নিয়ে আসছে স্বজনদের।

বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস আরও  জানান,  নিহত যে দুই জনের মরদেহ এখনও শনাক্ত হয়নি তাদের যদি ডিএনএ টেস্ট করাতে হয় তাহলে সময় লাগবে ১০ থেকে ২১ দিন।  বিমান বাহিনীর কার্গো বিমান ৬১-২৬৪০

নিহত বাংলাদেশিরা হলেন- ফয়সাল আহমেদ, আলিফউজ্জামান, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, মো. রকিবুল হাসান, সানজিদা হক, মো. হাসান ইমাম, মো. নজরুল ইসলাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, এফ এইচ প্রিয়ক, তামাররা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, পিয়াস রায়, উম্মে সালমা, অনিরুদ্ধ জামান, মো. নুরুজ্জামান ও মো. রফিকুজ্জামান, ফ্লাইটের পাইলট আবিদ সুলতান, পৃথুলা রশীদ, শারমীন আক্তার নাবিলা ও খাজা হুসাইন। 

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান, বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে নিহতদের জানাজা হবে। জানাজার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

/ইউআই/এফএস/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম