বাংলাদেশ-ভারত কনটেইনার ট্রেনের ট্রায়াল রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ০১:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১১:২৪

ভারত ও বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে কনটেইনার ট্রেন চলাচলের ট্রায়াল রান মঙ্গলবার (৩ এপ্রিল) শুরু হয়েছে। ট্রেনটি কলকাতার মাঝেরহাট স্টেশন থেকে সকালে ছাড়ে। ভারতীয় সীমান্ত স্টেশন গেদে এবং বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে সেটি বুধবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছাবে।
বাংলাদেশে ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বাংলাদেশে ভারতীয় দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত ইস্টার্ন রেলওয়ের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সকালে ট্রায়াল রান শুরু হওয়ার সময় উপস্থিত ছিলেন।
এই ট্রেন সার্ভিস শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতে ব্যবসায়ীরা রেলপথে কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহন করতে পারবেন।
গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে এ বিষয়ে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এরই ধারাবাহিকতায় এই ট্রায়ার রান শুরু হয়েছে।

/এসএসজেড/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি