স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে ফিরিয়ে নেওয়া হবে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১২:২১আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৩:০৮

বিএসএমএমইউ’তে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

শনিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া বিএসএমএমইউতে প্রবেশ করেন। তাকে কারাগার থেকে সরাসরি এই হাসপাতালে আনা হয়। হুইল চেয়ারের ব্যবস্থা থাকলেও খালেদা জিয়া পায়ে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন। তাকে কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে নেওয়া হয়। সেখানে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পাঁচ জন সদস্যও উপস্থিত রয়েছেন। আলাপ-আলোচনা শেষে তার রক্তের নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। কেবিন ব্লকের প্যথলজি বিভাগে রক্ত পরীক্ষা করা হবে। তার এক্সরেও করা হয়েছে। কেবিন ব্লকের পাশে রেডিওলজি ও ইমেজিং বিভাগে নিয়ে তার এক্সরে করানো হয়। রেডিওলজি ও ইমেজিং বিভাগের ১/এ নম্বর রুমে এক্সরে করা হয়।  বিএসএমএমইউ’তে খালেদা জিয়াকে দেখতে ছোট ছেলে কোকোর স্ত্রী ও মেয়ে

হাসপাতাল সূত্রে জানা গেছে, কারা কর্তৃপক্ষ নিয়োজিত চিকিৎসক ডা. ফয়জুর রহমান, ডা. মামুন, ডা. এম আলী, ডা. এস এম সিদ্দিক এই চার জন খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন।   

এদিকে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার মেয়ে বিএসএমএমইউতে অপেক্ষা করছেন। তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চাইলেও পুলিশ বাধা দিচ্ছে। কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়েছেন। খালেদা জিয়ার উপস্থিতি উপলক্ষে বিএসএমএমইউতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

 বিএসএমএমইউ এর বাইরে পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেছে। খালেদা জিয়ার আসার খবরে হাসপাতাল ও শাহবাগ এলাকায় বিএনপি'র কর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। পুলিশ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন-চারজনকে আটক করে। 

এদিকে শনিবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগার থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো পিছিয়ে দেওয়া হয়। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বিএসএমএমইউ হাসপাতালেও।

আরও পড়ুন- খালেদা জিয়া বিএসএমএমইউতে 

/এএইচআর/এসজেএ/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী