আগামী মাস থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে ইন্ডিগো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৪:১২আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:৩১

ইন্ডিগো এয়ারলাইন্স, ছবি: সংগৃহীত বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্স ‘ইন্ডিগো’। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইন্সটিকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। আগামী মাস থেকে তারা ফ্লাইট শুরু করবে বলে জানা গেছে। ভারতের অভ্যন্তরীণ রুটে 'বাজেট এয়ারলাইন্স' হিসেবে পরিচিত এই এয়ারলাইন্সটি সপ্তাহে ঢাকা-কলকাতা রুটে ৭টি ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ২০১৬ সালে আবেদন করে ইন্ডিগো। এরপর পরীক্ষা ও আনুষ্ঠানিকতা শেষে চলতি বছরের ৫ এপ্রিল ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক। এয়ারলাইন্সটিকে কলকাতা-ঢাকা রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০০৬ সালের চালু হওয়া ইন্ডিগো’র প্রধান কার্যালয় ভারতের গুরগাঁওতে। ৫ বছর ভারতের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনার পর ২০১১ সালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পায় এয়ারলাইন্সটি। ইন্ডিগো ৪২টি অভ্যন্তরীণ রুট ও ৮টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইন্ডিগো সূত্রে জানা গেছে, বিগত ৯ বছর ধরেই লাভজনক অবস্থানে রয়েছে তারা। চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতে ইন্ডিগো ‘র মার্কেট শেয়ার ৩৯ দশমিক ৫ শতাংশ। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ১৬১টি বিমান রয়েছে, এরমধ্যে ৩২টি এয়ারবাস এ৩২০ নিও এবং ৬টি এটিআর বিমান।

বাংলাদেশি নভোএয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়মিত এই ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া, ভারতের স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, জেট এয়ারওয়েজ এ রুটে যাত্রী পরিবহন করছে।

এ প্রসঙ্গে ইন্ডিগো‘র বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান রেনেসাঁ এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের পরিচালক এম রেজাউল করিম বলেন, ইন্ডিগো ইতোমধ্যে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। এই রুটে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে ভাড়া ও অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে। আশা করছি আগামী মাসের শুরুতেই ফ্লাইট শুরু করা সম্ভব হবে।

 

 

/সিএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম