‘আমি কোনও প্রতিদান চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৭:২০আপডেট : ৩০ মে ২০১৮, ১৭:২২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আনন্দবাজারের খবরে বলা হয়, ‘এবার প্রতিদান চায় বাংলাদেশ’। এই খবরের সূত্র ধরে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আমি কোনও প্রতিদান চাই না।
ভারতে দুদিনের সফর নিয়ে বুধবার (৩০ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিনিয়র সাংবাদিক আবেদ খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তা ব্যারেজ করলেন কেন, যদি আমাদের পানি ভিক্ষা চাইতে হয়। গঙ্গা ব্যারেজ রয়েছে, সেখানে আমরা প্রতিবাদ করেছি, পানি নিয়ে এসেছি।’
ছোট দলগুলোর ফ্রন্ট থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘জিরো প্লাস জিরো সমান জিরো। এতিমের টাকা নিয়ে কোরান শরিফেও লেখা আছে। আর এ মামলা আমাদের সরকারও দেয়নি। এটা দিয়েছে মইনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার। আমার তো সাজা দেওয়ার কোনও এখতিয়ার নেই। কোর্টের রায়ে আমার কিছু করার নেই।’
তিনি বলেন, ‘আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ। বাংলার মাটিতেই আমার জায়গা।’

/এমপি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না: মন্ত্রী
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না: মন্ত্রী
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী শফিক ৪ দিনের রিমান্ডে
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী শফিক ৪ দিনের রিমান্ডে
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন