২২০টি সাইক্লোন শেল্টারের নির্মাণ শেষ হবে আগামী জুনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ২১:১৪আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২১:২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী বছরের জুন মাসে নতুন ২২০টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণঝড় আশ্রয়ন কেন্দ্র) নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল। তিনি বলেন,‘বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে ডিসিদের বলা হয়েছে।’

মঙ্গলবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপিরষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব শাহ্ কামাল বলেন, ‘জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর কার্যক্রম, সিদ্ধান্ত বাস্তবায়ন ও মনিটরিং করার কথা বলা হয়েছে। বন্যার সৃষ্টি হলে শিশুখাদ্য ও গো-খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছি। এজন্য পৃথক অর্থনৈতিক কোডের বরাদ্দ অর্থের যথাসময়ে ব্যবহার নিশ্চিত করতেও বলা হয়েছে।’

এছাড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে ভাসানচর নৌবাহিনী তদারক করছে বলে সচিব শাহ্ কামাল জানান।

ডিসি সম্মেলনের আরও খবর: ‘১ জানুয়ারিই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে’

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের