ঈদযাত্রা স্বস্তির হবে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৩:৪৩আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:৪৮

মহাখালীতে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) ঈদযাত্রা স্বস্তির হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাখালীতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বিশ্বাস এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। সব মিলিয়ে গত ঈদের চেয়েও এবারে ঈদ স্বস্তিদায়ক হবে।’ ঈদযাত্রায় এবার যাত্রীদের অভিযোগ কম পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্বোধন করেছেন। ঢাকা-টাঙ্গাইল পথে অন্যান্য সমস্যার সমাধান করা হয়েছে। রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী রেল ওভারপাসের কারণে গত ঈদের সময় কিছুটা সমস্যা হয়েছিল, এটাও এবার খুলে দেওয়া হয়েছে। তাই ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে, সহনীয় হবে ভোগান্তি।’

মহাখালিতে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

মন্ত্রী জানান, ‘যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি বেশি ভাড়া নিচ্ছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছি কোন কাউন্টার, সে বললো সিরাজগঞ্জের স্টারলাইন। সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছি। এছাড়া আর কোনও অভিযোগ আসেনি।’

পশুবাহী যানবাহন যথাযথ জায়গায় রাখার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পশুবাহী গাড়িগুলো যথাযথভাবে রাখলে এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামালে আর কোথায় কোনও সমস্যা থাকবে না। আপনারা পশুবাহী গাড়িগুলো যথাযথ স্থানে রাখবেন।’

আরও পড়ুন- প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

/পিএইচসি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক