স্বাধীনতার ৪৭ বছরেও কোটার সঠিক বাস্তবায়ন হয়নি: আতিক বাবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৭:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:১৮

মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু স্বাধীনতার পর গত ৪৭ বছরে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সঠিক ব্যবহার ও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু। তিনি বলেন, ‘৪৭ বছর কোটা ব্যবস্থার যথাযথ ব্যবহার হয়নি। এর যথাযথ বাস্তবায়ন যে হয়নি তার প্রমাণও আছে।’

মঙ্গলবার (৯ অক্টোবর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এ অভিযোগ করেন। বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন শুরু হয়।

বৈঠকিতে শেখ আতিক বাবু আরও বলেন, ‘যেখানে কোটা একেবারে বাড়ানো বা কমানো যাবে না বলে নিয়ম আছে, সেখানে কোটা বাতিলের সিদ্ধান্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনির চাকরিতে কোটা রাখার বিষয়টির সমালোচনা করে তিনি বলেন, ‘এই কোটা পদ্ধতি যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে বাদ দিলেন তারা কি কারও সঙ্গে আলোচনা করেছিলেন? সেক্টর কমান্ডাররা ছিলেন তাদের সঙ্গে কেউ আলাপ করেছেন? মুক্তিযোদ্ধাদের এভাবে বাদ দেওয়ার কোনও প্রয়োজন ছিল না। তারা এদেশের সূর্য সন্তান।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী