আগরতলায় যাবে বাংলাদেশি ট্রাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:৩৬

মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ও ট্রেলার সরাসরি ভারতের আগরতলা পর্যন্ত যেতে পারবে। সীমান্তে ট্রাক বদলের প্রয়োজন হবে না।

সোমবার (১২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত `অ্যাডেমডাম টু দ্য প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড'-এর খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-আগরতলা সরাসরি পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এই খসড়ায় আরও কয়েকটি বিষয় উল্লেখ আছে বলেও জানান তিনি।

খসড়ায় আরও বলা আছে, সিলেটের জকিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে ভারতের দইখাওয়া- এই দুই রুটের দূরত্ব নৌপথে ৪৭০ কিলোমিটার। এই রুট খনন করা হবে। খনন কাজের ৮০ ভাগ ব্যয় বহন করবে ভারত এবং ২০ ভাগ বহন করবে বাংলাদেশ।

এছাড়াও, নৌ-জাহাজে কোনও নাবিক মারা গেলে তার লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতো। নাবিকদের মরদেহ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে খসড়ায়।

/এসআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি