‘সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা’

উদিসা ইসলাম
১৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬

তালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ হাসিনা, ছবি: বিটিভি শেখ হাসিনা তখন বিজয় সমাবেশের মঞ্চে বসেছিলেন, সামনের মঞ্চে গান গাইছিলেন শিল্পী ও এমপি মমতাজ বেগম। তিনি গাইছিলেন ‘সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা’। মমতাজের গানটি শুনে তালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নয়নের পথে দিলো নৌকা মার্কায় ভোট এই মূল বক্তব্য নিয়ে কয়েক মিনিট ধরে গান গাইছিলেন মমতাজ।  গানের কথাগুলো ছিল, ‘বাড়ি বাড়ি মিষ্টি বিলায় মিয়া ভাইয়ের শালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনা ভালা। সব মার্কার চেয়ে আমার নৌকা মার্কা ভালা।’

একসময় প্রধানমন্ত্রী গানের মধ্যে হাতে তালি দিয়ে দিয়ে উচ্ছ্বাস জানান।

‘সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা’ জয় বাংলা জিতবে এবার নৌকা গানে মুখরিত ছিল পুরো নির্বাচনের প্রচারের সময়টা। মমতাজের গানের পরপরই সেই গানটি পরিবেশন করেন শিল্পীরা।

৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে করার ঘোষণা দেয় দলটি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী