ফায়ার সার্ভিস মহাপরিচালকের হুঁশিয়ারি

'এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে'

শেখ জাহাঙ্গীর আলম
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৩

চকবাজারে অগ্নিকাণ্ড চকবাজারের অগ্নিকাণ্ড সম্পর্কে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেছেন, ‘ঘটনাটি খুব দুঃখজনক। এই এলাকাটি খুব জনবহুল। তাই আগুন লাগার পর আমরা মুভ করতে পারছিলাম না। তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সবাই মিলে আগুন নেভানো হয়েছে। এই এলাকাগুলো সার্ভে করে ঝুঁকিপূর্ণ পদার্থের কারখানা সরানোর কথা বলেছিলাম। এখন তারা যদি গোপনে ব্যবসা করে তাহলে তো আমাদের ফায়ার সার্ভিসের কিছু করার নেই। সিটি করপোরেশনকে সরানোর দায়িত্ব নিতে হবে। এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। না হলে আরও বড় ও ভয়াবহ ঘটনা ঘটতে পারে।’ চকবাজারে অগ্নিকাণ্ড

আজ বৃহস্পতিবার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আলী আহাম্মেদ খান জানান, এখন পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সার্চ অভিযান চলছে।

তিনি বলেন, ‘আগুন নেভানোর কাজ শুরুর পর পানি স্বল্পতা হয়েছিল। পরে সেটা সমাধান করা হয়।’ ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই কর্মকর্তা জানান, ‘ওই সময় রাস্তায় যানজট ছিল। তাই আগুন লাগার পর কেউ বের হতে পারেনি। আগুনে ঘটনাস্থলেই মারা যায়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেছি।’ চকবাজারে অগ্নিকাণ্ড

আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জান পেরেছি, একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেই দ্রুত চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। পাশে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন বড় আকার ধারণ করে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কেউ ধারে কাছেও আসতে পারছিল না। গলিগুলোও খুব সরু। এ কারণে কাছে এসে কাজ করা কঠিন।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘এটা খুব জনবহুল এলাকা, প্রচুর মানুষ থাকে। তবে আমরা চেষ্টা করি এধরনের ঘটনা নিয়ন্ত্রণে রাখার। মানুষ সচেতন না হলে যেকোনও বড় ধরনের ঘটনা ঘটে যায়। এধরনের এলাকার বিষয়ে এখনি সচেতন হওয়া প্রয়োজন।’

আরও পড়ুন- 

আগুন দেখে শাটার বন্ধ, ভেতরে দগ্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের: ওবায়দুল কাদের

মুহূর্তেই মৃত্যুপুরি! (ফটোস্টোরি)

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে, ৭০ লাশ উদ্ধার 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম