বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান ময়ূরপঙ্খী ‘ছিনতাই চেষ্টা’র ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়িারি) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন– বিমান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) উইং কমান্ডার জিয়া, সিকিউরিটি কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) আলমগীর এবং বিমানের পরিচালক (প্লানিং) এয়ার কমোডর (অব.) মাহবুব জাহান খান।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানান। নিহতের নাম মাহাদী বলে জানা গেছে।
আরও পড়ুন:
৮ মিনিটের কমান্ডো অভিযানের আদ্যোপান্ত
কমান্ডো অভিযানে ‘বিমান ছিনতাইকারী’ নিহত
কীভাবে অস্ত্র নিয়ে বিমানে উঠলো ‘ছিনতাইকারী’ মাহাদি?
নিরাপত্তা নিয়ে গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে: বেবিচক
স্ত্রীর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল ‘ছিনতাই চেষ্টাকারী’








