'ভোটারের' লাইন সাজিয়ে হঠাৎ উধাও তারা

আদিত্য রিমন
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫

মানারাতে সাজানো সেই লাইন কেন্দ্রে ভোটার নেই। কিন্তু টেলিভিশন লাইভে দেখাতে হবে ভোটারের দীর্ঘ লাইন। স্থানীয় লোকজনকে ডেকে এনে দাঁড় করিয়ে লাইন সাজিয়ে সেই ব্যবস্থাও করা হয়। এরপর সেখানে উপস্থিত অন্য সাংবাদিকদের সামনেই চলতে থাকে সাজানো লাইনকে ভোটার বানিয়ে ভিডিও করা। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি মেয়র নির্বাচন শুরুর পর গুলশানে মানারাত স্কুল ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি না থাকায় এমন ঘটনা দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই ওই কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। বেলা সাড়ে ১০টার কিছু পরে হঠাৎ দেখা যায় হঠাৎই একটি লাইনের আয়োজন করা হচ্ছে। মানারাতে সাজানো সেই লাইন

ঘটনাস্থলে ছিলেন এক ফটোসাংবাদিক। নাম প্রকাশ না করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটকেন্দ্র সকাল থেকেই ফাঁকা। হঠাৎ জনাপঞ্চাশেক মানুষ একসঙ্গে কেন্দ্রে প্রবেশ করে। প্রথমে আমরা মনে করেছি কোনও প্রার্থী কেন্দ্রে আসছেন। এর পরপরই দেখি তারা একটি লাইনে দাঁড় হলো। এক টেলিভিশন সাংবাদিক তাদের সামনে দাঁড়িয়ে লাইভ দিতে থাকেন, এটি ভোটারদের লাইন- এই বলে।’ মানারাতে সাজানো সেই লাইন

এই ফটোসাংবাদিক আরও বলেন, ‘সে সময় আমি পাশে থেকে শুনেছি রিপোর্টার বলছেন, এখানে সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এ সময় সাজানো ভোটারদের অনুভূতিও রেকর্ড করা হয়। লাইনে দাঁড়ানো লোকজন সাক্ষাৎকার দিয়ে লাইন ভেঙে দ্রুত বেরিয়ে যান কেন্দ্র থেকে।’ 

লাইভ শেষ হলে সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো লোকজন এবং সাংবাদিক সেখান থেকে সরে যান। 
কেন এমন করলেন জানতে চাইলে সেই টেলিভিশন রিপোর্টার বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি।’

আরও পড়ুন- 

ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’

দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি

ভোটার না থাকা নিয়ে প্রার্থীরা যা বললেন

/ইউআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের