প্রশাসন তৎপর থাকায় নির্বাচিত হতে পেরেছি: ফজিলাতুন্নেছা হল ভিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০২:১৫আপডেট : ১২ মার্চ ২০১৯, ০২:২৩

রিকি হয়দার আশা (ছবি: সংগৃহীত) স্বতন্ত্র প্রার্থী হয়েও প্রশাসন তৎপর থাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিপি নির্বাচিত হতে পেরেছেন বলে মনে করছেন রিকি হায়দার আশা। নির্বাচিত হওয়ায় ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আশা বলেন, ‘আমাদের হলে প্রশাসন সতর্ক ছিল, তাই স্বতন্ত্র প্রার্থী হয়েও আমি নির্বাচিত হয়েছি। আমি হলের সব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানায়।’

সোমবার (১১ মার্চ) নির্বাচনি ফলাফল ঘোষণার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রিকি হায়দার তার অনুভূতি ব্যক্ত করেন।

রিকি হায়দার আশা ওই স্ট্যাটাসে লেখেন, ‘হলের সব আপুদের ধন্যবাদ জানাচ্ছি। সবার সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছি। এই ভালোবাসা আমার কতোটা প্রাপ্য জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করবো, আপনাদের সব সমস্যায় পাশে থাকার। আপনাদের সব যৌক্তিক দাবি দাওয়াগুলো পূরণ করার।’

‘আজকের এই জয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের জয়। হলের প্রত্যেকটি মেয়ের জয়। চারিদিকে যখন নেতিবাচক খবরের ছড়াছড়ি,সেখানে ফজিলাতুন্নেছা হল প্রমাণ করেছে এই হলে অন্যায়ের ঠাঁই নেই।’

‘প্রশাসন, পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাসহ সবার সার্বিক সহায়তায় একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত হয়ছে। প্রচারণাজনিত কারণে, অনেক সময় আমরা আপনাদের বিরক্ত করেছি। কিন্তু সর্বদা আমরা আপনাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এই ভালোবাসা ও সমর্থনেই আমরা নির্বাচিত। যেকোনও স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনাদের হয়ে হলের সার্বিক উন্নয়নে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করবো। আশা করি, ভবিষ্যতেও আমরা আপনাদের সবাইকে পাশে পাবো। আপনাদের সবার দোয়া ও সমর্থন একান্তভাবে কাম্য।’

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের