সুষমা স্বরাজের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ০১:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০১:৫৪

সুষমা স্বরাজ ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের অবদান বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে। ড. মোমেন সুষমা স্বরাজের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি  মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পররাষ্ট্র  মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে মৃত্যুবরণ করেন সুষমা স্বরাজ। বুকে ব্যথা অনুভব করায় রাত সোয়া ১০টার দিকে তাকে এআইআইএমএস-এ ভর্তি করা হয়। দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত বিজেপি নেত্রীকে। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রথম মেয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুষমা স্বরাজ। তিন বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। অসুস্থতার কারণে মোদি-র এবারের মেয়াদে মন্ত্রিসভায় কোনও দায়িত্ব নিতে আগ্রহী হননি তিনি। এমনকি এবারের লোকসভা নির্বাচনেও তিনি অংশ নেননি। এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের