মন্ত্রী হলে মেনন কি এ কথা বলতেন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৪:২৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি কী বলেছেন, সেটা মিসকোটেড হয়েছে কিনা, সেটা জানার বিষয়। তার কাছ থেকেই জানা দরকার। যদি তিনি বলেই থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে−এতদিন পরে কেন, এই সময়ে কেন? মন্ত্রী হলে তিনি কি এ কথা বলতেন?’
রবিবার (২০ অক্টোবর) সড়ক বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘নির্বাচন তো অনেক আগে হয়ে গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ১৪ দলে তিনি নিশ্চয় এসব প্রশ্নের মুখোমুখি হবেন। এ বিষয়ে ১৪ দলের সমন্বয়কের কাছে আমরা জানতে চাইবো।’
একজন সংরক্ষিত আসনের মহিলা এমপির অবৈধ পন্থায় পরীক্ষা দেওয়া এবং শপথ ভঙ্গের বিষয়ে তিনি বলেন, দৈনিক পত্রিকাগুলোতে দেখেছি। বিষয়টি নিয়ে এখনও দলীয়ভাবে আলাপ হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে বিষয়টি জানাবো।
গণভবনে যুবলীগের চেয়ারম্যানকে যেতে নিষেধ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করেন। গণভবনে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে কাউকে ডাকা হবে না। সাধারণ সম্পাদকই বলতে পারবেন কাদের তালিকা দিয়েছেন, কারা যাবেন, কারা যাবেন না।

আরও পড়ুন: আমি সাক্ষ্য দিচ্ছি, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন (ভিডিও)

/ইউআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী