করোনা ভাইরাস: সর্বত্র সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৬ আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, “সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে এয়ারপোর্ট এবং পোর্টে স্পেশাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে হবে, যাতে আমাদের মধ্যে বিস্তার না ঘটতে পারে। চীন বা হংকং থেকে যেসব প্লেন আসবে সেগুলোতে বিশেষ নজর রাখতে হবে। চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ হয় এমন পোর্টে বিশেষ নজর রাখতে হবে।”

সচিব জানান, কোনোভাবেই যেন করোনা ভাইরাস বাংলাদেশে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব আরও জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন আরও সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। চীন হয়ে যারা আসছেন, তাদেরও বিশেষভাবে দেখাশোনা করতে হবে।’

এর আগে দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অপর এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আজকের মন্ত্রিসভার বৈঠকে তা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

/এসআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
‘বারুদের’ ওপর পুরান ঢাকা: আগুন নিভলেও নেভে না আতঙ্ক
‘বারুদের’ ওপর পুরান ঢাকা: আগুন নিভলেও নেভে না আতঙ্ক
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা