আজ প্রকাশ পাচ্ছে বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের পর আজই মোড়ক উন্মোচন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’। বইটির মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বইটির সংস্করণ থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মুজিববর্ষ সামনে রেখে এবারের বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর এই বইমেলাতেই বাংলা একাডেমি প্রকাশ করছে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন।

এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে আরও দুইটি বই প্রকাশিত হয়েছে।

বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে কেন্দ্র করে আমাদের সব আয়োজন। এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে। মার্চে মুজিববর্ষ শুরু হতে যাচ্ছে। বছরজুড়ে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে একটি হলো বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন, যেটি কিনা প্রথমদিন থেকেই মেলায় পাওয়া  যাবে। এই বইসহ ৩০টি বই প্রকাশ করা হবে এই মেলাতেই। বাকি বইগুলো আগামী দুই বছরে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।’

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দেখা নয়া চীন’বইটির গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্টের’ নামে। বইয়ের ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বইটি সম্পাদনা করেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ সালে দুই বার চীন সফর করেছিলেন। প্রথম সফরের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা তিনি একটি ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই সফরের অভিজ্ঞতার পাশাপাশি ওই সময়কার চীনের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থা উঠে আসবে তার লেখা বইটিতে। বইয়ে বঙ্গবন্ধুর ওই ডায়েরির কয়েকটি পাতার ছবিও থাকবে।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক
২৪ ঘণ্টাতেই ইউ-টার্ন, হরমুজে শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প
২৪ ঘণ্টাতেই ইউ-টার্ন, হরমুজে শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প
জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে, ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে, ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের