জনসমাগম এড়াতে পার্ক উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ০৯:১৫ আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৯:৩৫

শহীদ মতিউর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন জনসমাগম এড়াতে একটি পার্কের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টায় আজিমপুরে অবস্থিত নবাবগঞ্জ খেলার মাঠটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ এড়াতেই এ কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসির পার্কটিতে যেসব সুবিধা সংযোজন করে আধুনিকায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে- একাংশে ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড় নিয়ে খেলার মাঠ, শিশুদের জন্য পৃথক খেলার জায়গা, নবীন প্রবীণদের হাঁটার জন্য ৩০০ মিটার ওয়াকওয়ে, পার্ক সংলগ্ন ৫ তলা ভবন, উন্মুক্ত ব্যায়ামাগার, দাতব্য চিকিৎসা কেন্দ্র, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র।

নীরবেই শহীদ মতিউর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনসমাগম এড়াতে অনেকটা নীরবেই গুলিস্তানের শহীদ মতিউর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার (২২ মার্চ) ডিএসসিসির মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মিলে পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মেয়র বলেন, ‘আমরা জলসবুজে প্রকল্পের আওতায় ডিএসসিসির ৩১টি খেলার মাঠ ও পার্ক আধুনিকায়ন কাজ শুরু করি। এরই মধ্যে প্রায় সবগুলো মাঠ ও পার্কের কাজ শেষ হয়েছে। কয়েকটি পার্কের কাজ কিছুটা বাকি রয়েছে। আধুনিকায়নের ফলে সবগুলো মাঠ ও পার্ক উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পাওয়ার কারণে যাতে জনসমাগম না হয় সে কারণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি না। পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছি। ’   

/এসএস/এসটি/
সম্পর্কিত
‘বারুদের’ ওপর পুরান ঢাকা: আগুন নিভলেও নেভে না আতঙ্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
সর্বশেষ খবর
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’
বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট