মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ২৩:৫৫আপডেট : ০৮ জুন ২০২৬, ২৩:৫৫

রাজধানীর মতিঝিল এলাকায় প্রকাশ্যে মো. লোকমান হোসেন নামে একজনকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। ভুক্তভোগীকে নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ব্যস্ত থাকায় তারা এখনও মামলা করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। তবে আসামি গ্রেফতারে অভিযান চলছে। 

সোমবার (৮ জুন) আইনশৃঙ্খলা বাহিনী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এমন তথ্য জানায়।

দিনেদুপুরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হোসেন মোহাম্মদ ফারাবি ঢাকা মেইলকে বলেন, “গতকাল ব্যবসায়ীকে গুলি করে আহত করার ঘটনায় এখনো কোনও মামলা হয়নি। খুব শিগগিরই মামলা হবে। আহতের পরিবারের সদস্যরা তাকে নিয়ে ব্যস্ত থাকায় এখনও থানায় আসতে পারেনি। এই ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের শনাক্ত করা যাবে।” 

‎তিনি আরও বলেন, “এর আগে পল্টন এরিয়ার কালভার্ট রোডে প্রায় এরকম ঘটনা ঘটেছিল। আমরা মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের বলেছি, যখন আপনারা বড় অঙ্কের টাকা বহন করবেন। তখন আপনারা বিষয়টি জানালে আমাদের টহল টিম আপনাদের আশপাশে থাকবে। কিন্তু বারবার তাদেরকে বলার পরও তারা বিষয়গুলো আমাদের জানায়নি।” 

তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে আহত লোকমান হোসেনের ভাই মো. বেলাল হোসেন বলেন, “আমার ভাই মানি এক্সচেঞ্জ ব্যবসা করেন। তিনি ফ্যামিলি নিয়ে মানিকনগর এলাকায় বসবাস করেন। আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। গতকাল আমার ভাইকে গুলি করে টাকা ছিনতাই করার চেষ্টা করে সন্ত্রাসীরা। তাদের গুলিতে আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা তার সুস্থতা শেষে থানায় গিয়ে মামলা করবো।” 

‎তিনি আরও বলেন, “যারা আমার ভাইকে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাই করতে চেয়েছিল, সিসিটিভি ফুটেজ দেখে লোকমান তাদের শনাক্ত করলেও চিনতে পারেননি। এই ঘটনায় পুলিশ তাদেরকে শনাক্ত করতে কাজ করছে।” 

/আইএ/এসটি/  
সম্পর্কিত
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা 
অবরোধের পর যান চলাচল স্বাভাবিক রামপুরা সড়কে
সর্বশেষ খবর
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ 
ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ 
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প