২৬ বাংলাদেশিকে হত্যার নিন্দা জানিয়েছে লিবিয়ার সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ২০:২১ আপডেট : ০১ জুন ২০২০, ২০:২২

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার কঠোর নিন্দা জানিয়েছে লিবিয়ার সরকার। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ উল্লেখ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করা হয়েছে এ শোক বার্তায়। এতে নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয়ে লিবিয়ার সরকার গৃহীত পদক্ষেপসমূহ নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারকে জানানো হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!