রাজধানীর দুই এলাকা দিয়ে কাল শুরু হচ্ছে জোনভিত্তিক লকডাউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১৮:৩৬ আপডেট : ০৬ জুন ২০২০, ১৯:০১

লকডাউন আগামীকাল রবিবার (৭ জুন) থেকে রাজধানীর পুরান ঢাকার ওয়ারী ও ধানমন্ডির রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে জোনভিত্তিক লকডাউন। এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। তিনি জানিয়েছেন, আজ শনিবার দেশের কোনও এলাকাকেই লকডাউন করা হচ্ছে না। কাল রবিবার (০৭ জুন) থেকে রাজধানীর ধানমন্ডির রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকাকে পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করা হতে পারে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করার কাজ চলছে। ব্যাপকভাবে সংক্রমিত এলাকাগুলোকে ‘রেড জোন’-এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে যে এলাকায় জনবসতির প্রতি লাখে ৩০ থেকে ৪০ জন করোনা রোগী রয়েছে সেই এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণার প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ওয়ারী ও রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে।
হাবিবুর রহমান খান জানিয়েছেন, যেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে লকডাউন করা হবে, সেই সব এলাকার কেউ কোনোভাবেই ঘর থেকে বের হতে পারবেন না। বাইরে থেকেও কেউ ওইসব এলাকায় প্রবেশ করতে পারবেন না। তিনি জানান, কোন এলাকা লকডাউন হচ্ছে তা এলাকাবাসীকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

/এসআই/এমআর/এমএমজে/
সম্পর্কিত
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
নয়া পল্টনে গাড়ির ধাক্কায় যুবক নিহত
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো