সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৫:১৯আপডেট : ২৭ জুন ২০২০, ১৬:৪৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) করোনামুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন। বাণিজ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।  

এদিকে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী তুহিন জানিয়েছেন, শনিবার দুপুরে (২৭ জুন) হাসপাতাল ছেড়ে ঢাকার নিজ বাসায় ফিরে যান মন্ত্রী। ভর্তির পর থেকেই চিকিৎসকরা প্রতিনিয়ত তার চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন, প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ জুন সন্ধ্যায় এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে ভর্তি  হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটি সংশ্লিষ্টদের জানিয়ে সবার দোয়া চেয়েছিলেন।

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম, বাংলাদেশিদের যা জানা জরুরি
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম, বাংলাদেশিদের যা জানা জরুরি
‘দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী’
‘দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী’
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন