এবার রিজেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৯:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:৫৬

রিজেন্ট হাসপাতাল র‌্যাবের অভিযানে রাজধানীর বেসরকারি রিজেন্ট হাসপাতালে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় অবিলম্বে এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিষয়টি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান।

স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল লিমিটেড, উত্তরা এবং রিজেন্ট হাসপাতাল লিমিটেড, মিরপুর ঢাকা (উভয় বেসরকারি হাসপাতাল),গত মার্চ থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। কিন্তু গত ৬ জুলাই র‌্যাবের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনাকালে রিজেন্ট হাসপাতাল লিমিটেড, উত্তরা শাখায় (মূল শাখা) বিভিন্ন অনিয়ম ধরা পড়ে, যা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে দেখা যায় ওই হাসপাতাল দুটি রোগীদের কাছ থেকে অন্যায়ভাবে বিরাট অংকের টাকা আদায় করছে। অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া,তাগিদ প্রদান করা সত্ত্বেও লাইসেন্স নবায়ন না করাসহ আরও অনিয়ম করেছে বলে প্রমাণিত হয়। উল্লেখিত অনিয়মের কারণে এবং দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স -১৯৮২ অনুযায়ী হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো।

এই প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। র‌্যাব অভিযান চালিয়ে শুধু সিলগালা করেছে। হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়ার এখতিয়ার স্বাস্থ্য অধিদফতরের। তাই এই অর্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুন- 

করোনা বিশেষায়িত রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা 

টেস্ট না করেই করোনার ভুয়া সনদ দিতো রিজেন্ট হাসপাতাল 

আবাসিক এলাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতাল ঘেরাও

/জেএ/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত