দেশে আনা হয়েছে সাহারা খাতুনের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২০, ০২:২৫আপডেট : ১১ জুলাই ২০২০, ০৪:৫৫

সাহারা খাতুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ দেশে এসেছে। শনিবার (১১ জুলাই) রাত ১টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে আনা হয়। ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমান বন্দরে সাহারা খাতুনের মরদেহ গ্রহণ করেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আজ (শনিবার) সকাল ১১টায় সীমিত পরিসরে বনানী কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে অ্যাডভোকেট সাহারা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে জানাজায় অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেছেন বলে জানান তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।’

প্রসঙ্গত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৬ জুলাই অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন:

/সিএ/ইএইচএস/এমএএ/
সম্পর্কিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
সর্বশেষ খবর
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন