মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাত ধরে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে বিশ্বনেতাদের পাশাপাশি হাসিমুখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখা গেছে। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়। পরে জানা গেছে, তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (আইএফএস) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ফার্স্টপোস্ট ও মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মকর্তার নাম সিদ্ধার্থ বাবু। তিনি ২০১৭ ব্যাচের একজন আইএফএস কর্মকর্তা এবং কেরালার কোচির বাসিন্দা। বর্তমানে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ ও ইউরেশিয়ার উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংবেদনশীল কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর অনুবাদক হিসেবে কাজ করেন তিনি, যেখানে সামান্য শব্দের ব্যবহার বা উচ্চারণের ভুলও বড় ভূমিকা রাখতে পারে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে তিনি প্রথমে ই-কমার্সসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ২০১৬ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক ১৫ অর্জন করার পর ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) ক্যাডারে যোগ দেওয়ার সুযোগ থাকলেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির প্রতি আগ্রহ থাকায় তিনি আইএফএস বেছে নেন।

২০১৭ সালের ডিসেম্বরে অফিসার ট্রেইনি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বেইজিংয়ে ভারতীয় দূতাবাসে তৃতীয় ও দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার মন্টেরি কাউন্টিতে কনসাল পদে কর্মরত ছিলেন। ২০২৪ সালের জুনে নয়াদিল্লিতে ফিরে উপ-সচিব (অন্ডার সেক্রেটারি) হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে ডেপুটি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
সর্বশেষ খবর
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন