ঈদের সময় গণপরিবহন বন্ধ থাকবে ৯ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২০, ১৪:১৫আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৫:৫৯

গণপরিহন ঈদের আগে পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরে তিন দিনসহ মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। করোনাভাইরাস ঠেকাতে ও জনসাধারণের চলাচল সীমিত করার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এই আদেশ কার্যকরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্রেন ও লঞ্চ চলাচলের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি।  

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এর আগে ঈদুল ফিতরের সময়ও গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করেছিল সরকার। ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নানা অজুহাতে ও বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছিল মানুষ। পরে পুলিশ এই অবস্থান থেকে সরে আসে। গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত পরিবহন ব্যবহার করে চলাচলের অনুমতি দেওয়া হয়।

করোনা সংক্রমণ এড়াতে গত ২৬ মার্চ থেকে দুই মাসের বেশি সময় সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। 

আরও পড়ুন- 

সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ

ঈদে ব্যক্তিগত ব্যবস্থাপনায় ফেরা যাবে বাড়ি

সীমিত পরিসরে গণপরিবহন চলবে

স্বাস্থ্যবিধি না মেনে বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন

/এসআই/এফএনএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের