করোনায় মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৭:১১আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৮:৫৯

ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ বিষয়ক সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্য সচিব ডা. রিজওয়ানুল করিম শামীম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এর আগে গত ২৫ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল থেকে অবস্থার অবনতি হলে প্রথমে আইসিউ এবং পরে ভেন্টিলেশনে নেওয়া হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর তিনি সিএমএসডির পরিচালক হিসেবে যোগদান করেন।
প্রসঙ্গত, দেশে করোনা প্রাদুর্ভাবের পর নকল মাস্ক বিভিন্ন হাসপাতালে সরবরাহ হয়। তখন অভিযোগের আঙুল উঠে স্বাস্থ্যখাতে যাবতীয় কেনাকাটার এই সরকারি প্রতিষ্ঠানের দিকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্কের মান এবং কেনাকাটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকায় গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দফতরে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে ২০ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এখন পর্যন্ত আমরা যা সরবরাহ করেছি, এগুলোর মান যাচাই করেই সরবরাহ করছি।’ মাস্ক বিষয়ে বিভ্রান্তি এবং বানোয়াট তথ্য পরিবেশন না করে সরাসরি সিএমএসডিকে জানানোর জন্যও আহ্বান করেন তিনি।

মো. শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান। সিএমএসডির এক শোকবার্তায় বলা হয়, মো. শহীদুল্লাহর মৃত্যুতে সিএমএসডির পরিচালক ও কর্মকর্তারা শোকাহত। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি, একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি