আড়াই বছর ধরে লেবাননে নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বিজয়'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৫:৪০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৬:৪৫

নৌবাহিনীর জাহাজ বিজয়, ছবি: আইএসপিআর লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বিজয়'। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও সেই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। জাহাজটি বিগত আড়াই বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে সেখানে নিয়োজিত রয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বিজয়' ১১০ জনবল নিয়ে ব্যানকন-৮ হিসেবে ২০১৮ সালের ১ জানুয়ারি লেবাননের সমুদ্র এলাকায় মোতায়েন করা হয়। বর্তমানে ওই জাহাজে ব্যানকন-১০ কন্টিনজেন্ট ২০১৯ সালের ৮ জুলাই থেকে সেখানে মোতায়েন রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজ 'বিজয়'কে ২০১১ সালের ৫ মার্চ নৌবাহিনীতে কমিশনিং করা হয়। ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।

ইউএনআইএফপিএল এবং এমটিএফ-এর অধীনে বাংলাদেশ নৌবাহিনীসহ জার্মানি, তুরস্ক, গ্রিস, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মোট ছয়টি যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন রয়েছে।

আইএসপিআর আরও জানায়, বৈরুতের এ দুর্ঘটনায় বিজয়, ইউনিফিল সদর দফতর ও বৈরুতের বাংলাদেশি দূতাবাসের সঙ্গে নৌবাহিনী সদর দফতরের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয় ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। জাহাজটি লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। পাশাপাশি লেবানিজ জলসীমায় উক্ত জাহাজ মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।

/জেইউ/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
‘বিভাগীয় ৫ শতাংশ কোটায় সাব-রেজিস্ট্রার পদোন্নতি শিগগিরই’
‘বিভাগীয় ৫ শতাংশ কোটায় সাব-রেজিস্ট্রার পদোন্নতি শিগগিরই’
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
কেন এবার বিশ্বকাপে মানসম্মত ফুটবল দেখা যাচ্ছে না?
কেন এবার বিশ্বকাপে মানসম্মত ফুটবল দেখা যাচ্ছে না?
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ