কেন এবার বিশ্বকাপে মানসম্মত ফুটবল দেখা যাচ্ছে না?

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ১৭:১৯আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৭:১৯

এবারের বিশ্বকাপে প্রত্যাশিত মানের ফুটবল দেখা যাচ্ছে না। ব্রাজিল ও জার্মানির মতো পরাশক্তিরা বিদায় নিয়েছে আগেভাগে। তার ওপর ফ্রান্স ও আর্জেন্টিনার মতো শীর্ষ দলগুলোও কঠিন পরীক্ষায় পড়ছে। এসবের পেছনে বড় কারণ হিসেবে খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচ খেলার চাপকে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেছেন, টানা ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল খেলতে খেলতে খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ অনেক বেড়ে গেছে। আর সেই ক্লান্তির প্রভাব পড়ছে মাঠের খেলায়।

স্ক্যালোনির ভাষায়, ‘আমার মনে হয়, বেশির ভাগ খেলোয়াড়ই এর আগে অনেক ম্যাচ খেলেছে। তাদের পায়ে প্রচুর ম্যাচের চাপ রয়েছে। সম্ভবত সে কারণেই আমরা যে মানের ফুটবল দেখতে অভ্যস্ত, এবার সেটি সবসময় দেখা যাচ্ছে না।’

তার মতে, এবারের বিশ্বকাপে স্পষ্ট কোনো ফেবারিটও নেই। কারণ, ঐতিহ্যবাহী শক্তিশালী দলগুলোর জন্যও নিজেদের আধিপত্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

স্ক্যালোনির ভাষায়, ‘আমার মনে হয়, এবারের বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন। এখানে স্পষ্ট কোনো ফেবারিট নেই। বিশ্বকাপ শুরুর আগে যেভাবে কিছু দলকে স্পষ্ট ফেবারিট হিসেবে দেখা হতো, এবার তেমন কোনো দল নেই। এ ছাড়া এবারের পরিবেশ ও পরিস্থিতিও আগের বিশ্বকাপগুলোর তুলনায় অনেক ভিন্ন।’

এবারের বিশ্বকাপে সেই চিত্রও স্পষ্ট। চার বছর আগের রানার্সআপ ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারাতে পেনাল্টির সাহায্য নিয়েছে। স্পেনও পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে যোগ করা সময়ের গোলে। অন্যদিকে ব্রাজিল ও জার্মানির মতো দুই পরাশক্তি ইতোমধ্যেই বিদায় নিয়েছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রেহাই পায়নি কঠিন পরীক্ষার হাত থেকে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠা স্ক্যালোনির দলকে কেপ ভার্দে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াইয়ে রেখেছিল। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতলেও সেই জয় আর্জেন্টিনার জন্য স্বস্তিরই ছিল বেশি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান