বন্যাদুর্গত ৩৩ জেলায় চাল বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৭:০০আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৭:১১

বন্যাদুর্গত ৩৩ জেলায় চাল বরাদ্দ বন্যায় দেশের ৩৩ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এই পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ১২ হাজার ৯৪৮ টন চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়।

সেখানে বলা হয়, ১৯ আগস্ট পর্যন্ত ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত হয়েছে।
বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৬০টি এবং ইউনিয়ন এক হাজার ২৬টি। পানিবন্দি পরিবার সাত লাখ ৯২ হাজার ৭৪৮টি এবং ক্ষতিগ্রস্ত মানুষ ৪৯ লাখ ৫২ হাজার ৪৩৭ জন। বন্যাকবলিত জেলাগুলোয় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এক হাজার তিনটি। সেখানে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ২৩ হাজার ৪১৫ জন। আশ্রয়কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৬২ হাজার ৬৩২টি। বন্যাকবলিত জেলাগুলোতে ৮৬৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, মেডিক্যাল টিম কাজ করছে ২৪১টি।

তথ্য বিবরণীতে জানানো হয়, বন্যাকবলিত ৩৩ জেলার জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে চার কোটি ২৭ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে দুই কোটি ৯৫ লাখ টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ৫৪ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে এক কোটি ছয় লাখ টাকা। গোখাদ্য কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটি ৩০ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ দুই কোটি ২৬ লাখ টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৬৮ হাজার এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ৮৪২ প্যাকেট।

এছাড়া ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ বান্ডিল এবং বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মঞ্জুরি বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ১২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতার কামড়ে কান ছিঁড়ে গেছে ব্যবসায়ীর, লেগেছে ৪ সেলাই
বিএনপি নেতার কামড়ে কান ছিঁড়ে গেছে ব্যবসায়ীর, লেগেছে ৪ সেলাই
ঢাকার ৪১৬ বছর পূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
ঢাকার ৪১৬ বছর পূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
নেকলেসে মন ভরেনি, জন্মদিনের উপহার হিসেবে আরও যা চান ইয়ামাল
নেকলেসে মন ভরেনি, জন্মদিনের উপহার হিসেবে আরও যা চান ইয়ামাল
মোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্প
মোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান