প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ২২:৩৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:৩৫

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রাথমিক শিক্ষকের শূন্য পদে নিয়োগে দীর্ঘসূত্রিতা দূর করতে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সভায় অংশ নেন কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়।
সভায় জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা ও ব্যয় বৃদ্ধি পরিহার করে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে বড় একটি প্রকল্পকে দু’টি ভাগে ভাগ করে ২টি প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়। যেখানে প্রথম ভাগে থাকবে জমি অধিগ্রহণ, ভরাট ও বাউন্ডারি নির্মাণ। আর দ্বিতীয় ভাগে থাকবে প্রকল্পটির বাকি উন্নয়ন কাজ।
সভায় আমদানি রফতানির সাথে বিএসটিআইর কার্যক্রমের সম্পর্ক রয়েছে। পায়রা বন্দরের কাছাকাছি বিএসটিআইর একটি প্রকল্প গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সদস্যসহ, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর বাসস

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য