যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা করে যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে সংগঠনটি। গত ১৩ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় প্রথম দিন ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে  জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

একই দিন দুপুর ১২টায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটির সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন- আবুল কাশেম। পরবর্তীকালে তিনি সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ধারাবাহিকভাবে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

/এমকে/এএস/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টাকা পরিশোধ করলেন প্রবাসী 
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টাকা পরিশোধ করলেন প্রবাসী 
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন