শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৩:১২আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৪:৪১

শিক্ষা মন্ত্রণালয়

বৈশ্বিক করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই ছুটি বলবৎ হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় এ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়েক দফা বাড়ানো হয়। গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটির সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি ঘরে বসেই শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে না নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে মূল্যায়নের ভিত্তিতে। কোভিড-১৯ ভাইরাসের কারণে সিলেবাস শেষ না হওয়া, সেশন জট সৃষ্টি না করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেওয়া হয়।

আরও পড়ুন-

প্রাথমিকের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ মূল্যায়নের ভিত্তিতে

মেধাবৃত্তি পাবে না লক্ষাধিক শিক্ষার্থী

এইচএসসি ও জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি গাজী আতাউর রহমানের
গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি গাজী আতাউর রহমানের
খামেনির জানাজা কেন ইরানি শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ
খামেনির জানাজা কেন ইরানি শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ