নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৫, ২২:৩৬ আপডেট : ০৮ মে ২০২৫, ২২:৩৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন দুই জন। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

অপর একজন মারাত্মক আহত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– ঢাকার দোহারের তানভির ও নাজমুল।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে মৃত অবস্থায় পাই। পিকআপভ্যানে থাকা অপর দুই জনকে আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আবু সালেহ ছামী জানান, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল মুরগিবাহী পিকআপভ্যানটি। দাশেরহাট এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানের সামনের অংশ। আহত এবং নিহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি