প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০২০, ২৩:৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

প্রণব মুখোপাধ্যায়

 

সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বুধবার রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ, আজ বুধবার সন্ধ্যায় মারা যান ভারতের এই প্রাজ্ঞ রাজনীতিক।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার বিকাল পৌনে ছয়টার দিকে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে মৃত্যুর কথা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর কথা ঘোষণা দেওয়া হয়।

রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে গত ১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেন প্রণব।

সার্জারির পর থেকেই কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের সমস্যা দেখা দেয় তার। এরপর থেকেই ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে দেশবাসীর মনে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ‘ভারতরত্ন-’এ ভূষিত করা হয়।

আরও পড়ুন- প্রণব মুখোপাধ্যায়: বাংলাদেশের জন্মলগ্ন থেকে অকৃত্রিম বন্ধুএকাধিক টুইটে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নরেন্দ্র মোদির

‘জামাইবাবু’র জন্য কাঁদছে শুভ্রার পরিবার, শোকে ভাসছে নড়াইল

ভারতীয় রাজনীতির ‘চাণক্য’ প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায় ছিলেন পিতৃসম: মমতা

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি