দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৮

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ‘সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ ভাগে উন্নীত হয়েছে (বিবিএস এর সর্বশেষ তথ্য)। বিগত সময়ের চেয়ে এই হার বেড়েছে। ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ছিল মাত্র ৫৩ দশমিক ৫ শতাংশ।’ রবিবার (৬ সেপেটম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আসন্ন ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। ইউনেস্কো’র উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৮০ লাখ নিরক্ষরকে অক্ষর জ্ঞান দেওয়া হয়। সাক্ষরতা বিস্তারে এ বিশাল অর্জনের জন্য বাংলাদেশ সরকার ইউনেস্কোর স্বীকৃতি হিসেবে ‘আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার-১৯৯৮’ লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করা হয়।’

জাকির হোসেন বলেন, “‘সবার জন্য শিক্ষা’ এবং ‘সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ’ সাফলভাবে অর্জনের জন্য ২০১৪ সালে ইউনেস্কো মহাসচিব ইরিনা বোকোভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শান্তি বৃক্ষ’ পদক প্রদান করেন।”

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্, অতিরিক্ত সচিব আলম আরা বেগম এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
বিশেষায়িত শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
বিশেষায়িত শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
অনলাইনে পাঞ্জাবি বিক্রির প্রতিষ্ঠানের তিন কোটি ৭৬ টাকা রাজস্ব ফাঁকি
অনলাইনে পাঞ্জাবি বিক্রির প্রতিষ্ঠানের তিন কোটি ৭৬ টাকা রাজস্ব ফাঁকি
সৌদিতে ফের হুথিদের হামলা, হরমুজ নিয়ে আলোচনা স্থগিত
সৌদিতে ফের হুথিদের হামলা, হরমুজ নিয়ে আলোচনা স্থগিত
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি