দোরাইস্বামী এ মাসের শেষ দিকে ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগ দেবেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৮ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৮

বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় তার নতুন কার্যালয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘রিভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন দোরাইস্বামী। তিনি এ মাসের শেষের দিকে ভারতীয় হাই কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।’

রিভা গাঙ্গুলী গত বছরের ১ মার্চ বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। এক বছরের বেশি সময় ঢাকায় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে নয়া দিল্লি ফিরে যাবেন।

দোরাইস্বামী, ১৯৯২ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ২০১২-২০১৪ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র বিভাগের যুগ্ম সচিব ছিলেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক