ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৩ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৩

আইজিপি ড. বেনজীর আহমেদ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইউএনও ওয়াহিদার ওপর হামলার বিষযটি তদন্তনাধীন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঘটনাটি সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি। এই ঘটনায় যে বা যারাই দায়ী হোক, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সোপর্দ করা হবে। এ বিষযে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।  ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি
পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিএনডিএসের আত্মপ্রকাশ: প্রথম কমিটির সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর
বিএনডিএসের আত্মপ্রকাশ: প্রথম কমিটির সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ