প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে: আইনমন্ত্রী

বাহাউদ্দিন ইমরান
০৮ অক্টোবর ২০২০, ২১:১১ আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৩

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ছবি: নাসিরুল ইসলাম) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাওয়া হয়, দেশে ধর্ষণের মতো অপরাধ দমনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে কিনা? জবাবে আনিসুল হক বলেন, ‘বিবেচনা না। আমরা শাস্তি বৃদ্ধি করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (৭ অক্টোবর) আমাকে নির্দেশ দিয়েছেন, ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির প্রক্রিয়া (আইন সংশোধন) শুরু করার জন্য। তাই সাজা বাড়াতে আইন সংশোধন করার যে প্রক্রিয়া তা আমরা শুরু করে দিয়েছি।’

আগামী সপ্তাহের সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির আইন সংশোধনের বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদের ঝড়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী
বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী
আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম