‘আজই বরখাস্ত করা হবে ইরফান সেলিমকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৮:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ঢাকা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কমিশনার ইরফান সেলিমকে আইন অনুযায়ী মঙ্গলবারই (২৭ অক্টোবর) কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুব গুরুত্বের সঙ্গে আইনের শাসনে বিশ্বাস করেন। অপরাধীর পরিচয় যাই হোক না কেন অপরাধ কাজ করলে তাকে শাস্তি পেতেই হবে। অপরাধী কোন দলের, কোন পদবিধারী এটা বিবেচনায় আনা হবে না।
মন্ত্রী বলেন, অভিযোগটা আমাদের কাছে নথিভুক্ত হয়েছে। তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা প্রসেস করছি, সম্ভবত আইন অনুযায়ী আজকেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। আইনে যেভাবে আছে সাময়িকভাবে বরখাস্ত করার পড়ে তার বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করে বা সম্পূর্ণ প্রক্রিয়া শেষে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। অনেক কাউন্সিলরের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে, হাজি সেলিমের ছেলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
তিনি বলেন, দেশের সব পেশা ও সব ধরনের লোকের মধ্যে ভালো ও মন্দ দুই কাজের মিশ্রণ আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করি। অনেকেই ভালো কাজ করেন। সব কাউন্সিলর খারাপ কাজ করেন এটা আমি মনে করি না। অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।
তাজুল ইসলাম বলেন, আদালতের রায় আমলে নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। আইনগতভাবে যা করার আছে আমরা সেটুকই করবো। সেটা হলো সাময়িক বরখাস্ত করা। এরপর পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের