৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৯:০৫আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:১৫

মেশিন রিডেবল পাসপোর্ট সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) দরপত্র ছাড়াই ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ৪০ লাখ লেমিনেশন ফয়েলও কেনা হবে।

বুধবার (১৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা ও সেবা বিভাগের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের জন্য ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ৪০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনা মহামারির কারণে পাসপোর্টের চাহিদা কমেছে। কেন দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে পাসপোর্ট কেনা হচ্ছে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘ডিমান্ডের বিপরীতে একটা ক্যালকুলেশন করে এটা কেনার জন্য বলা হচ্ছে। আমাদের এখানে ই-পাসপোর্ট চালু করা হয়েছিল। ই-পাসপোর্ট যদি পুরোপুরি চালু করা যেতো তাহলে হয়তো বা এই পাসপোর্টের  প্রয়োজন হতো না।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
অর্থমন্ত্রীর সতর্কবার্তা: অর্থনীতি-পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে লাগবে দুই বছর
অর্থমন্ত্রীর সতর্কবার্তা: অর্থনীতি-পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে লাগবে দুই বছর
মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ, সব কথা অর্থমন্ত্রীই বলবেন সাফাই চিফ হুইপের
মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ, সব কথা অর্থমন্ত্রীই বলবেন সাফাই চিফ হুইপের
সর্বাধিক পঠিত
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি