যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে মিয়ানমার ‘বিশেষ উদ্বেগ সৃষ্টিকারী দেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৫:১৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৫:১৭

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের কারণে আন্তর্জাতিক চাপে আছে মিয়ানমার। পৃথিবীর প্রায় সব দেশ মিয়ানমারের নিন্দা করেছে যা অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় ধর্মীয় স্বাধীনতা পালনে বাধা দেওয়ার জন্য মিয়ানমারকে ‘বিশেষ উদ্বেগ সৃষ্টিকারী দেশ’ হিসাবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ বার্তায় একথা জানিয়েছেন।

ওই বার্তায় বলা হয়, অবাধ ও স্বাধীন সমাজ ব্যবস্থার জন্য ধর্মীয় স্বাধীনতা অবশ্য পালনীয় অধিকার। যেসব দেশ এই স্বাধীনতায় আঘাত হানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

‘নিয়মতান্ত্রিক ও অব্যাহত ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য’ যুক্তরাষ্ট্র মিয়ানমার ছাড়াও চীন, ইরিত্রিয়া, ইরান, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯
তুরাগের লাশগুলো কি কেবল দুর্ঘটনা?
তুরাগের লাশগুলো কি কেবল দুর্ঘটনা?
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক