তনু হত্যা: রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১১:০০ আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১১:০০

তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাজধানীতে বিক্ষোভ শুরু হয়েছে। নগরীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। 

আবদুল্লাহ আল মুয়াজ নামের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, তনু হত্যার প্রতিবাদে তারা আজকেই প্রথম কর্মসূচি পালন করছে। এই ঘটনার বিচার না হলে তারা আরও দীর্ঘ কর্মসূচি পালন করবেন। 

বিক্ষোভ

শনিবার সকাল ১০টার দিকে তারা প্রতিষ্ঠানের সামনেই কর্মসূচি শুরু করে। এসময় শিক্ষার্থীদের হাতে তনু ধর্ষণের প্রতিবাদ ও হত্যার বিচার চেয়ে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন ছিল। কর্মসূচি চলাকালীন তেজগাঁও থানা পুলিশের একটি টহল টিম দায়িত্বে ছিল। 

প্রতিবাদ

জানা গেছে, তনু হত্যার প্রতিবাদে আজ রাজধানীর কয়েকটি সেরকারি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে। 

গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মৃতদেহ খুঁজে পান তার বাবা।

 

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট