রাজধানীর গুলশানে পোরশে জিপ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ২১:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:২২

গুলশান থেকে আটক করা ৩২০০ সিসির পোরশে জিপ রাজধানীর গুলশান এলাকা থেকে একটি পোরশে জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে এ জিপটি আটক করেন তারা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদ পেয়ে রাজধানীর গুলশান-১ এলাকার ৩৩ নম্বর রোডের টার্কিস হোপ স্কুলের পেছনে ১০ নম্বর বাড়িতে অভিযান চালান। সেখান থেকে তারা ৩২০০ সিসির একটি পোরশে (Porsche)  জিপ আটক করেন।
মইনুল খান আরও জানান, প্যাসিফিক গ্রুপের মালিক শফিউল আজম মহসিন শুল্ক ফাঁকি দিয়ে কারনেট ডি উত্তরণ সুবিধা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশে নিয়ে আসেন। ব্রিটিশ রেজিস্ট্রেশন প্লেট (SF05 AUM) ব্যবহার করে গাড়িটি চালাচ্ছিলেন তারা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর একদিন আগে গুলশান এলাকা থেকে একই পদ্ধতিতে নিয়ে আসা একটি বিএমডব্লিউ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
জেইউ/ এপিএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি